বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বগুড়ার গাবতলী উপজেলায় শ্যালো মেশিনের ঘর থেকে আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা চরের বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ আকন্দ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমারা বিলের চরে আব্দুল লতিফের একটি শ্যালো মেশিনের ঘর রয়েছে, যেখানে তিনি সেচ কাজ করতেন। পানি সেচ দেওয়ার জন্য প্রায়ই তিনি ওই ঘরেই অবস্থান করতেন।
শনিবার দিনগত রাতে তিনি শ্যালো মেশিনের ঘরে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে পুলিশ জানায়, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন