গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর তীর ও উর্বর মাটি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।
অভিযান চলাকালে উপজেলার গুঞ্জর, উত্তর ত্রিশ ও শিবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোমতী নদীর ভীতর থেকে ড্রেজার ও এক্সকাভেটরের মাধ্যমে উর্বর মাটি তুলে বিভিন্ন ইটভাটায় দীর্ঘ দিন ধরে বিক্রি করা হচ্ছিল, যার ফলে নদীর তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।
যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার বিকল করে দেয় এবং একটি মাটিবাহী ট্রাক্টর ও চারটি ব্যাটারী জব্দ করেন।
এ সময় গুঞ্জর গ্রামের মাটিকাটা শ্রমিক আলাউদ্দিন (৫৮) কে আটকের পর মাটিকাটবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জানায়, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে ভাঙন ও পরিবেশ ধ্বংস অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, “গোমতী নদী ও আশপাশের পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied