ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ৪:৩৮

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোছাঃ হাবিবা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার আড়াইল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা খাতুন উপজেলার ভেলনা গ্রামের মোঃ ইদ্রিস আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশু হাবিবা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট ১২-৪৩৫৫ বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক