ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জের যুবক মোরশেদ আলমকে হত্যা লাশ লাকসামে উদ্ধার- আসামি গ্রেপ্তার


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ১২:২৬
কুমিল্লার মনোহরগঞ্জের যুবক মোরশেদ আলমকে হত্যা  লাশ লাকসামে উদ্ধার আসামি গ্রেপ্তার -ছবি আমাদের সময় 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডবরিয়া গ্রামের যুবক লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রাম মিয়াজি বাড়ির জামে মসজিদের টয়লেট থেকে অটোরিকশা চালক মোর্শেদের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ ) বিকালে লাকসাম থানার উপ-পরিদর্শক মংচাই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ওই আসামির নাম হাবিবুর রহমান সবুজ (৩১)। মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের বাসিন্দা।পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মংচাই মারমা জানান, গত ২২ মার্চ সকাল ৬টার দিকে সবুজ অটোরিকশা চালক মোর্শেদকে মোবাইলে কল দেওয়া হয় পোমগাঁও বাজারে আসার জন্য। সেখানে এসে ১৫ শ টাকা ভাড়ায় সারাদিনের জন্য কথা বলে তাকে নেয় অভিযুক্ত সবুজ। সারাদিন তারা উপজেলার বেরনাইয়া বাজার, লক্ষণপুর বাজার, মনোহরগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে একপর্যায়ে লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিয়াজি বাড়ির মসজিদের সামনে গিয়ে অটোরিকশা চালক মোর্শেদের গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মসজিদের টয়লেট ভেতরে ফেলে যায়। নিহতের বাবা খন্দকার মোস্তফা কামাল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।এ ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ পোমগাঁও বাজার থেকে ঘটনাস্থলে যাতায়াতের বিভিন্ন রাস্তা ও বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি সবুজকে শনাক্ত করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মংছাই মারমার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার ডেনদাবর এলাকা থেকে হাবিবুর রহমান সবুজকে গ্রেপ্তার করে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ