মেহেরপুর জেলায় প্রথম প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে একটি আধুনিক জেলায় প্রথম বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। রবিবার গ্রাউন্ডের নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
উদ্বোধন শেষে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সহকারী শিক্ষক ফয়জুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাস্কেটবল গ্রাউন্ড শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করবে। এখান থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আমি আশা করি।”
তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নতুন গ্রাউন্ডটি ঘুরে দেখেন এবং এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন ঘোষণা করা হয়
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied