সলঙ্গায় র্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২ সূত্র জানায়, গত রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে ৫১ হাজার টাকার জালনোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। বাসাটি পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে উদ্ধারকৃত জালনোটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় লোকচক্ষুর আড়ালে জালনোট মজুত রেখে খাঁটি টাকার মতো ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু