ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ২:৭

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সেবাগ্রহীতার নামে ভুল লিগ্যাল নোটিশ প্রদান এবং এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ ও সচেতন জনসাধারণ।

মানববন্ধনে অভিযোগ করা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক ঘোড়াঘাট শাখা থেকে কবিতা রানী নামে এক সেবাগ্রহীতা ১ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণগ্রহীতার নামে লিগ্যাল নোটিশ পাঠায়। লিগ্যাল নোটিশে ঋণগ্রহীতার স্বামী বিকাশ সাহা এর নামের স্থলে ভুলবশত: ঋণগ্রহীতার দেবর প্রকাশ সাহার নাম আসে। ভুল লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর ঋণগ্রহীতার দেবর প্রকাশ সাহা গত ১৫ মার্চ স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সাথে নিয়ে বিষয়টি সম্পর্কে জানতে গেলে ব্যাংকের ম্যানেজার মনোয়ার হোসেন অশালীন ও অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিককে দালাল বলে চলে যেতে বলেন। পরের দিন ১৬ মার্চ আবারও কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যাংক ম্যানেজার বলেন, তার সন্তানের ফরম পূরণের চাপে তিনি ওই আচরণ করেছেন। পারিবারিক সমস্যা দেখিয়ে আপনি সেবাগ্রহীতার সাথে এমন আচরণ করতে পারেন কিনা প্রশ্নের জবাবে, তিনি আবারও উত্তেজিত হয়ে পূর্বের মত অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং এটি গণমাধ্যমকর্মীদের মর্যাদাহানির শামিল। তারা দ্রুত অভিযুক্ত ম্যানেজারের অপসারণসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। 

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মানববন্ধন শেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক ঘোড়াঘাট শাখার ম্যানেজার মনোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার