দুমকিতে বিএনপি নেতার নামে রাস্তায় গাছ লাগানোর মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও মানববন্ধন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে চলাচলের রাস্তায় গাছ লাগানোর অভিযোগে গত ২৬ মার্চ কিছু অন লাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় উপজেলার লেবুখালি ৯ নং ওয়ার্ডের শরীফ বাড়ির সামনে সড়কে এ কর্মসুচি পালন করে এলাকাবাসী। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধ শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে রাস্তা সংলগ্ন স্থানীয় জমির মালিক রাজিব মীরা পিতার নাম মোঃ শহিদ মীর,রোকেয়া বেগম স্বামী রতন আলী শরীফ,
শাহজাহান পিতা চেরাগ আলী সিং,
আকলিমা বেগম স্বামী কালাম হাওলাদার,
মোমেলা স্বামী আইউব আলী শরীফসহ অনেকেই বলেন, আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছিলাম, এখানে মনির ফকিরের কোনো জমি নেই এবং তিনি গাছও লাগাননি।তার বিরুদ্ধে আণীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন ফকির বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। উল্লেখিত রাস্তায় আমার কোনো জমি নেই, আমি গাছ লাগানোর প্রশ্নই আসেনা।এবং আমি কাউকে কোনোভাবে হুমকি দেইনি।
আমি প্রকাশিত এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এমএসএম / এমএসএম
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও