অভয়নগরে ১৫০ কৃষকের হাতে পাটবীজ ও সার তুলে দিল প্রশাসন
কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে খরিপ-১ মৌসুম (২০২৫-২৬) উপলক্ষে পাট ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মাঝে পাটবীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার নির্বাচিত কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষককে এক কেজি করে বিএডিসি’র উচ্চ ফলনশীল তোষা পাটবীজ, পাঁচ কেজি ডিএপি সার এবং পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই সহায়তার মাধ্যমে পাটের আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
Aminur / Aminur
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু