গোপালগঞ্জ সদরে জ্বালানি তেল তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ
গোপালগঞ্জ সদর উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাম্প্রতিক সভার সিদ্ধান্তের আলোকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য পৃথকভাবে কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কাজ করবেন এবং নিয়মিত প্রতিবেদন জমা দেবেন।
অফিস আদেশ অনুযায়ী, কুয়াডাঙ্গার মেসার্স গোপালগঞ্জ ফিলিং স্টেশনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদারকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ লাইন এলাকার মেসার্স ছাবিরা রউফ ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. এনামুল হক তালুকদার এবং কাড়ারগাতীর হাজেরা ফিলিং স্টেশনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ রাজু ইসলাম দায়িত্ব পালন করবেন।
এছাড়া বেদগ্রামের মিতা ফিলিং স্টেশনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র টিকাদার, মান্দারতলার নিগি এলপিজি ফিলিং স্টেশনে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস এবং নুরজাহান ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চরপাথালিয়ার দোলা ফিলিং স্টেশনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপ্রসাদ সরকার, বিজয়পাশার মোল্লা ফিলিং স্টেশনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী এবং গোপীনাথপুরের শরিফ ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জ্যোতি প্রকাশ মল্লিককে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল বিতরণে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারি রোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ব্যবস্থার মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং ভোক্তাদের ভোগান্তি কমবে।
Aminur / Aminur
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫