ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় গভীর রাতে পণ্য পাচার: রহস্যজনক নীরবতায় প্রশাসন প্রশ্নের মুখে


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:৩০

ভোলার মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকলেও তারা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় এই অঞ্চলের নদীপথকে ব্যবহার করে গভীর রাতে বিভিন্ন পণ্য -বিশেষ করে জ্বালানি তেল,আলু,কোমল পানি,ঔষধ, সিমেন্ট,ডালসহ ও কিছু নিষিদ্ধ সামগ্রী-মাছ ধরার ট্রলার ও নৌযানের মাধ্যমে মিয়ানমারে পাচার করা হচ্ছে। এ কাজে জড়িত রয়েছে একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র, যারা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্দিষ্ট কিছু ঘাট ও চরাঞ্চল এসব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাতের আঁধারে একাধিক নৌযান চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা খুব একটা চোখে পড়ে না। ফলে সিন্ডিকেট সদস্যরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় একাধিক বাসিন্দাদের দাবি, পাচারকারীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। মাঝে মধ্যে অভিযান পরিচালনার খবর পাওয়া গেলেও তা স্থায়ী কোনো প্রভাব ফেলছে না বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলার একাধিক সচেতন নাগরিক বলেন,“এভাবে অবৈধ পাচার চলতে থাকলে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তবে এ বিষয়ে মনপুরা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, অবৈধ পাচার রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত