অভয়নগরে ১৫০ কৃষকের হাতে পাটবীজ ও সার তুলে দিল প্রশাসন
‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে খরিপ-১ মৌসুম (২০২৫-২৬) উপলক্ষে পাট ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মাঝে পাটবীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার নির্বাচিত কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষককে এক কেজি করে বিএডিসি’র উচ্চ ফলনশীল তোষা পাটবীজ, পাঁচ কেজি ডিএপি সার এবং পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই সহায়তার মাধ্যমে পাটের আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied