মুকসুদপুরে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা আনতে ট্যাগ অফিসার ব্যবস্থা, দায়িত্বে রাকিবুল হাসান শুভ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন নিয়েছে নতুন উদ্যোগ। রোববার (২৯ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে “ট্যাগ অফিসার” নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভকে মুকসুদপুর ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে ফিলিং স্টেশনে উপস্থিত থেকে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকি করছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং তেল বিতরণে অনিয়ম ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তদারকির ফলে ফিলিং স্টেশনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তেল সরবরাহ করা হচ্ছে। গ্রাহকরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাশাপাশি মজুতদারি ও কালো বাজারি রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ জানান, নির্ধারিত নীতিমালা অনুযায়ী বৈধ কাগজপত্র ও হেলমেটসহ মোটরসাইকেল আরোহীদের ২০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়া কৃষি অফিসের অনুমোদিত স্লিপের ভিত্তিতে সেচের জন্য সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হচ্ছে।
তবে মাঠপর্যায়ে গিয়ে ভিন্ন চিত্রের কথাও উঠে এসেছে। একাধিক কৃষক অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তারা সেচের জন্য পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। এতে সেচনির্ভর কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।কৃষকদের আরও অভিযোগ, দিনের বেলায় তেল সরবরাহ সীমিত থাকলেও রাতের বেলায় পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তেল দেওয়া হচ্ছে, যা তাদের কাছে বৈষম্যমূলক মনে হচ্ছে। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা। সংশ্লিষ্টদের মতে, এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত