ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:৪৮

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সোমবার সকাল সাড়ে আটটায় শুরু হয়ে দিনব্যাপী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১ম রি-ইউনিয়নটি সম্পন্ন হয়। উক্ত ভনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আহাসান হাবিব দারা, সহকারী শিক্ষক  আজিজুল হক, জোইবুনারা বেবি, সভাপতি মুঞ্জর আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, সাবেক শিক্ষক মণ্ডলী, বিশিষ্ট সমাজসেবি জেসমিন খাতুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেতারা বেগম। অনুষ্ঠানে সাবেক বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সময়ের তীক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে স্মৃতিচারণ করেন। প্রতিষ্ঠানটি ৮০ দশকে বেসরকারি থাকলেও বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়। প্রতিষ্ঠানটির দিনদিন উত্তরোত্তর উন্নতি কামনা করেন সাবেক শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে রি-ইউনিয়নের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভার পূ্র্বে এক বর্ণাঢ্য র‍্যালি প্রতিষ্ঠান চত্বর থেকে বের হয়ে বৃহত্তর বজরাটেক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন প্রোগ্রামটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপনী হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়