ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক
গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কাউনিয়া উপজেলার দুই যুবক আলামিন ও রকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে কাউনিয়া থেকে ভাঙারি মালবোঝাই একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়।
এ সময় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা মেরামতের সময় হঠাৎ দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি এসে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাদের মৃত্যু হয়।
সোমবার দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ কাউনিয়ায় নিজ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন—মো. রকি (২৩), পিতা: আলমগীর, গ্রাম: শাহাবাজ এবং মো. আলামিন (২৩), পিতা: শাহাবুদ্দিন, গ্রাম: হরিশ্বর, উপজেলা: কাউনিয়া, জেলা: রংপুর।
নিহতদের জানাজার নামাজ আজ বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied