ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:৫৪

ঠাকুরগাঁওয়ে সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একা মল্লিকের ব্যক্তিগত কালিমন্দির ও বসতভিটা জবর দখলের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভি,আই,পি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের আয়োজনে জাতীয় নারী ক্রিকেট টিমের সাবেক খেলোয়াড় পৌর শহরের (৯ নং ওয়ার্ড) গোবিন্দনগর উড়াওপাড়া মহল্লার সঙ্কর মল্লিকের মেয়ে একা মল্লিক (২৭) লিখিত বক্তব্যে জানান, পৌরসভার গোবিন্দনগর (৯নং ওয়ার্ড) উড়াও পাড়ায় গত ২০১৮ সালের ১৬ আগষ্ট একা মল্লিকের ভাই অনিক মল্লিক (৩২) ঠাকুরগাঁও জেলাধীন, সদর উপজেলার, গোবিন্দনগর মৌজার, জে,এল নং-১১০ এর ৪ হাজার ৬৯৫ নং এবং আগত-৭৫৫ নং খতিয়ানভুক্ত, ২ হাজার ৬৩৪ নং দাগের মোট ২ দশমিক ৫০ শতক জমি ৭ হাজার ৩৮৩ নং দালিল মূলে ক্রয় করে সেখানে ব্যক্তিগত কালী মন্দির ও বসতবাড়ী নির্মান করে স্ব-পরিবারে বসবাস করে আসছিলেন। ওই মন্দিরে একার পিতা সংকর মল্লিক প্রতিষ্ঠাতা পুরোহিত হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তিতে প্রাকৃতিক দুর্যোগের কারনে কালী মন্দিরের ক্ষয়ক্ষতি হলে কালী মন্দিরটি সরিয়ে তাদের ঘরের ভেতরে স্থাপন করে পূজা আর্চনা করে আসছেন। আশে পাশের প্রতিবেশীগণও উক্ত মন্দিরে পূজা আর্চনা করে থাকেন।

ওই বাড়িতে একা মল্লিকের পরিবারে তার, বাবা, মা, ২ ভাইসহ সদস্য সংখ্যা মোট ৫ জন। এ অবস্থায় একা মল্লিকের অপর একটি বাড়ি পৌর শহরের আশ্রমপাড়ার বাড়িতে থাকার সুযোগে গত ২০২৪ সালের ২৫ নভেম্বর গোবিন্দনগর উড়াওপাড়ার বাড়িতে তাদের প্রতিবেশী দিপালী খালকো দিপা (২৯) ও তার ভাই গোপাল খালকো গোপাল (৩৮) সহ তার পরিবারের লোকজন তাদের অংশে জমি দাবি করে বড়ির ভেতরে অনধিকার প্রবেশ করে একার পিতা ও কালী মন্দিরের পুরোহিত শংকর মল্লিক (৬০), তার মা প্রীতি মল্লিক (৫০) কে মারধর করে গুরুতর আহত করে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। পরবর্তিতে জরুরী সেবা কল নাম্বার ৯৯৯ এ কল করলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। একার পিতা-মাতা হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহনর কথা ছিলো। কিন্তু পরদিন চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে জানতে পারেন তাদের বিরুদ্ধে দিপা খালকো ও গোপাল খালকো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। পরে আরও জানতে পারে যে তারা রাতের আধারে কালী মন্দিরে একা মল্লিকদের দেওয়া ৪টি তালা ভেঙ্গে জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের নিজেদের তালা লাগিয়ে দেয়।

একা মল্লিকেরা কোন কুল-কিনারা না পেয়ে ২০২৪ সালের ১০ নভেশ্বর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তিতে গত ২০২৪ সালের ২৫ নভেম্বর ঠাকুরগাঁও সদর থানায় ওই মহল্লার দিপালী খালকো দিপা (২৯) ও তার ভাই গোপাল খালকো গোপাল (৩৮) সহ পরিবারের অন্যান্য লোকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১৮/২০ জনের নামে এজাহার দায়ের করে। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে গেলে তাদের সামনেই একার বাবা-মাকে আবারও মারধর করে। এ সময় ২০২৪ সালের ১০ নভেম্বর সদর উপজেলা নির্বাহী কমকর্তা বরাবর আরও একটি অভিযোগ দেয় একার পরিবার। অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর সরেজমিন তদন্ত করে একা মল্লিকদের জমির যাবতীয় বিষয়াদি এবং মালিকানা সঠিক রয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয়ের এস,এ শাখা থেকে তদন্ত প্রতিবেদন প্রদান করেন।

একা বলেন, গোবিন্দনগর উড়াওপাড়ার আমাদের ক্রয়কৃত জমিটি, পৌরসভার যাবতীয় কর জমাকৃত, নিজের নামে খাজনা, খারিজ, খতিয়ান থাকা উল্লেখিত ২দশমিক ৫০ শতক জমি (বাড়ি ও কালী মন্দির) সহ, অত্র মহল্লার জবর দখলকারী দিপালী খালকো দিপা (২৭) ও তার ভাই গোপাল খালকো গোপাল (৩৬) সহ পরিবারের লোকজনের কাছ থেকে দখলমুক্ত করার ব্যাপারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে একা মল্লিকের পরিবার ও জেলার বিভিন্ন প্রিন্ট ও এলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত