ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৬ বিকাল ৫:০

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে গজারিয়া উপজেলা মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  কামরুজ্জামান রতন।
অনুষ্ঠান শেষে প্রথমে রসুলপুর খাদ্য গুদাম পরিদশন করেন। সেখানে গুদাম জাত করা খাদ্যের মান ও পরিমাপ ঠিক আছে কি না তা যাচাই করেন। সেখানে থাকা খাদ্য গুদামের দ্বায়ীত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন।

 দুপুর ১২ টার সময় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যায়।সেখানে গিয়ে হাসপাতালের চিকিৎসারত রোগীরদের চিকিৎসার খোজখবর নেয় এবং হাসপাতালে থাকা চিকিৎসকদের সাথে কথা বলেন। 

দুপুর ১:৩০ঘটিকায় তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেএমআই ফিলিং স্টেশন,শাহ শের আলী সিএনজি ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প পরিদর্শন করেন।​পরিদর্শনকালে সংসদ সদস্য পাম্প মালিক ও যানবাহন চালকদের সাথে সরাসরি কথা বলেন। এসময় পাম্প মালিকরা কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন। 
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসান বলেন, "বিশ্ববাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই তদারকি কার্যক্রম। জনস্বার্থে এ ধরনের অভিযান ও পরিদর্শন অব্যাহত থাকবে।"

এ সময়  মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন আরও বলেন, "বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশই জ্বালানি সংকটে ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছু নির্দেশনা জারি করেছে। আমাদের সবার উচিত সেই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা। সবাই সচেতন থাকলে এই সংকট মোকাবিলা সহজ হবে। মূলত পাম্পগুলো সরকারি নিয়ম মানছে কিনা তা যাচাই করতেই ধারাবাহিক এই পরিদর্শন। এখন পর্যন্ত গজারিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

​পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো:হাসান আলী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন,জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু,এম ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত