প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন কুড়িগ্রামের লুসাদ
কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্য আহমেদ আব্দুল্লাহ লুসাদকে অ্যাথলেটিক্স খেলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক লক্ষ টাকার সম্মাননা ও চেক প্রদান করা হয়েছে।
এই সম্মাননা বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয়– “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। আবদুল্লাহ লুসাদের এই কৃতিত্ব ও সম্মাননা প্রাপ্তিতে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন প্রকাশ করেছেন।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ