বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ,,, রাজিউন) নিহত সাইদুল বরিশাল কলেজের মাষ্টার্সের ছাত্র ছিলেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হন আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৪ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন যার মামলা নম্বর জি আর ৮৮/২৬ ঘটনায় ৪ দিন অতিক্রম করলেও অজানা কারণে কেহ গ্রেফতার হয়নি। আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। জনমনে ব্যপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান।
Aminur / Aminur
মান্দায় ব্যক্তিমালিকানা জমি দখল করে খাল খননের অভিযোগ
শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক
মোহনগঞ্জ হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
হাসপাতাল থেকে জেলহাজতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান
নাঙ্গলকোটে ৭৫ জন সুবিধাভোগীর মাঝে হাঁস-মুরগি, মাছের পোনা ও নগদ অর্থ বিতরণ
দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে রাতের ঘুম হারাম ব্যাহত শিক্ষা ও কর্মচাঞ্চল্য
শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে দুষ্কৃতকারীদের হাতে বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক খুন
সেনবাগে কোটি টাকার খাল পুনঃখননপ্রকল্পে অনিয়ম- দুর্নীতির অভিযোগ
ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত সর্বাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
এবার নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজি ওজনের টিউমার বের করলেন সেই ডাক্তার