ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বন্ধ ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১২:৫০

গাজীপুরের কোনাবাড়ীতে একটি বন্ধ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। 

এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার রাত সাড়ে ৮ টার সময় জেলা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে 
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এসময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০),  কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। 

এসময় সেখানে অবৈধ ভাবে মজুতকৃত  ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও  “তেল নেই” জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ও ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ প্রতিষ্ঠানের তেল বিক্রি করা হবে ও বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে মর্মে নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার