ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিডিএ’র নিয়োগ বাণিজ্য তদন্তে মন্ত্রণালয়, বৃহস্পতিবার শুনানী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১২:৫২

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ/চউক) জনবল নিয়োগে প্রশ্নফাঁস, ঘুষের বিনিময়ে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ, আদালতের মামলা উপেক্ষা ও মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের আদেশ অমান্য করাসহ নানা অনিয়মে বিতর্কিত নিয়োগ বাণিজ্য ও অনিয়ম রোধ করতে এবার তদন্তে নেমেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) এসব অভিযোগ তদন্তের জন্য সিডিএ কার্যালয়ে আসার কথা রয়েছে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায় ও উপসচিব তাসমিন ফারহানাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গত ২৪ মার্চ এসংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ ১ এর প্রশাসন শাখা ৪। যেখানে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা।

চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন র্কতৃপক্ষের নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে আগামী ২ এপ্রিল বেলা ১১টায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি সরজেমিনে পরিদর্শনপূূর্বক তদন্ত করবনে। তদন্তকালে সংশ্লিষ্ট কাগজপত্র ও লিখিত বক্তব্যসহ সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সাবেক সচিব  (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব) রবীন্দ্র চাকমা, অভিযোগকারী মো. শাখাওয়াত হোসেন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের (রেজি: নং-চট্ট-২৪৯৫) সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র এবং লিখিত বক্তব্যসহ শুনানীতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জানা যায়, উচ্চ আদালতে মামলা থাকা, মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ ও সিবিএ’র আপত্তি উপেক্ষা ও একের পর এক অনিয়মের বিষয়কে পাশ কাটিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনার পর উচ্চ এবার আদালতের মামলাকেও পাত্তা দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বিতর্কিত নিয়োগের শর্তে বলা হয়েছিল পুলিশ ভ্যারিফিকেশনের পরে নিয়োগপত্র জারি করার। কিন্তু আদালতের মামলার খবর শুনে তরিঘড়ি করে নিয়োগপত্র জারি করেছে সিডিএ।  
জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে উচ্চ আদালতে মামলা, মামলা চলমান বিষয়ে হস্তক্ষেপ না করতে বোর্ড সভার সিদ্ধান্ত, মন্ত্রণালয়ে শ্রমিক নেতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ৭ কার্য দিবসের মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিল গতবছরের ৪ ডিসেম্বর। আদেশের ৪ মাসেও সেই তদন্ত আলোর মুখ দেখেনি। মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঘুষের বিনিময়ে নিয়োগের স্বীকারোক্তি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশসহ নানা অনিয়ম নিয়ে এর আগেও অনেক সমালোচনার জন্ম দিয়েছে সিডিএ। এতোসব অনিয়মের মধ্যে তদন্ত হয়নি একটিরও। তারই সূত্র ধরে পরীক্ষা না দিয়েই পাশ হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব কারণে ৭ জনকে বিবাদী করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন মামলা দায়ের করেছেন ৭ জন নিয়োগপ্রত্যাশী। যেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান , সচিব ও প্রধান প্রকৌশলীকে বিবাদী করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারী মামলার বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করা হলেও তা আমলে নেওয়া হয়নি। বরং নিয়োগের জন্য প্রকাশিত ফলাফলে পুলিশ ভ্যারিফিকেশনের কথা বলা থাকলেও এই আবেদন জমা দেয়ার পর তরিঘড়ি করে নিয়োগপত্র পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিষয়টি তখন স্বীকারও করেছিলেন সিডিএ চেয়ারম্যান।

এছাড়া এখনই নিয়োগ কার্যক্রম না চালানোর জন্য লিখিত আবেদন করেছিলেন সিবিএ। আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রশাসনের বিগত ২২ অক্টোবর ২০২৫ তারিখ দৈনিক আজাদী সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জনবল নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগ প্রার্থীদের আবেদনপত্র সমমূহ যাচাই-বাছাই সহ নিয়োগ পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ পূর্বক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য গঠিত নিয়োগ কমিটির কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে সংঘটিত অনিয়ম দুর্নীতি সংক্রান্ত সংবাদ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংক্ষুব্ধ নিয়োগ প্রার্থীগণ এই বিষয়ে ন্যায় বিচার প্রার্থনা  করে হাইকোর্টে রিট মামলা নং- ২১৪৭/২০২৬ দায়ের করেছেন মর্মে বাংলাদেশ সুলীম কোর্টের আদেশ, ৪৪ ডিএলআর (এডি) ২১৯ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও চউক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা/কর্তৃপক্ষের জ্ঞাতার্থে প্রত্যায়ন পত্র প্রদান করেছেন। ২০২৫ সালের ৩ জুলাই অনুষ্ঠিত চউক এর ৪৬৫ তম বোর্ড সভার ১১ নম্বর এজেন্ডার উপর আদালতে বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে ‘আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আইনগত কোন সুযোগ নেই। আদালতের মামলা রায়ের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হইবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের আলোকে চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের (সিবিএ) পক্ষ থেকে মামলার রায় না হওয়া পর্যন্ত বিতর্কিত ও নালিশী নিয়োগ কার্যক্রম বন্ধ বা নিয়োগপত্র ইস্যু করা থেকে বিরত থাকার আহবান জানান। আবেদনে স্বাক্ষর করেছেন সিবিএ’র সভাপতি মো. ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আবেদনের বিষয়টি তখন নিশ্চিত করেছিলেন সিবিএ’র সভাপতি মো. ফয়েজ আহমেদ। 
এতোসব কিছুর মধ্যে একটিও মানেনি সিডিএ। কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থেকেছেন।   
এসব অনিয়ম ঠেকাতে এবার কমিটি গঠন করে নিজেরাই তদন্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রনালয়। যেখানে একজন যুগ্ন সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) সিডিএ কার্যালয় সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। 
তদন্তের বিষয়টি নিশ্চিত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা বলেন, সিডিএ’র নিয়োগে নানা অনিয়ম হয়েছে বলে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তাই বিষয়টি সুরাহা করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ এপ্রিলের শুনানীতে উভয় পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য ও তথ্যপ্রমান দাখিল করতে বলা হয়েছে।
তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বরাবরই দাবী করছেন নিয়োগ প্রক্রিয়ায় কোন অনিয়ম হয়নি। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত