নাঙ্গলকোটে ইরি-বোরো চাষে সবুজের সমারোহ, বাম্পার ফলনের আশায় কৃষক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এখন গ্রামবাংলার চিরচেনা রূপ—সবুজে মোড়া বিস্তীর্ণ মাঠ। ইরি-বোরো ধানের চাষে উপজেলার ১৬টি ইউনিয়নের মাঠজুড়ে তৈরি হয়েছে নয়নাভিরাম সবুজের সমারোহ। যতদূর চোখ যায়, শুধুই সবুজের বিস্তার—যেন কৃষকের স্বপ্নের রঙিন ক্যানভাস। সকালের শিশিরভেজা ধানের পাতায় ফুটে ওঠে সতেজতার অনন্য সৌন্দর্য। কৃষকের কঠোর পরিশ্রমে গড়ে ওঠা এই ফসলের সবুজ আভা হৃদয় ছুঁয়ে যায়। চলতি ইরি-বোরো মৌসুমে ভালো ফলনের আশায় কৃষকরা এখন আশাবাদী ও স্বপ্নে বিভোর।
সম্প্রতি হঠাৎ বৃষ্টিতে ধানের পাতা ধুয়ে গিয়ে আরও সতেজ হয়ে উঠেছে। এতে মাঠজুড়ে সবুজের দীপ্তি আরও বেড়েছে। রোগবালাই তেমন দেখা না গেলেও কৃষকরা নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন এবং স্থানীয় কৃষি কর্মকর্তা সুব্রত রায়ের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় এ বছর ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকলে ফলন আরও ভালো হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো চারা রোপণ, নিয়মিত সেচ, সার সংকট না থাকা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন আশা করা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে সবুজের অপার সৌন্দর্য ছড়িয়ে আছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ধানের সবুজে ভরে গেছে পুরো এলাকা। কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে আলোক ফাঁদ ও প্রাকৃতিক পদ্ধতিতে পোকা দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রায়কোট উত্তর ইউনিয়নের কৃষক মাঈন উদ্দিন বলেন, “আমি ইরি-বোরো ধান চাষ করেছি। এখন পর্যন্ত জমির অবস্থা ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার আশা করছি।” স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত রায় জানান, এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। কৃষকদের সময়মতো চারা সরবরাহ এবং সঠিক দিকনির্দেশনার ফলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত