ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে সংঘ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১:৬

সাভারে এক সংঘ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এতে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার দুপুরে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফ্যাড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জিডি’র বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার জিডি করেন লক্ষী রানী রায়।

ভুক্তভোগী লক্ষ্মী রানী রায়ের মেয়ে শিপ্রা রানী সাহা বলেন, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় লক্ষণ স্টোর নামে আমাদের একটি দোকান রয়েছে। সেই দোকানে জোরপূর্বক কয়েক জন ব্যক্তি দখল করে রেখেছেন। এতে আমি মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দোকানের সামনে গেলে স্বাধীন, কেশব, ভারতী ও রাধা রানী আমাকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেন। পরে আমার মা সাভার মডেল থানায় একটি জিডি করেছে বলে জানান তিনি।

অপরদিকে অভিযুক্ত স্বাধীন বলেন, তারা আমার দোকানে এসে  প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি কোথাও যাইনি। আমিও থানায় জিডি করেছি বলে জানান তিনি।

এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফ্যাড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ