ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু


মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন photo মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১:১০

বাগেরহাটের শরণখোলায় বাইজিদ মোল্লা (১৫) নামের এক কিশোর ওয়ার্কশপ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, কিশোরের শরীরে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি করেছে।

​নিহত বাইজিদ উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। সে শরণখোলা থানার সামনে অবস্থিত 'মেসার্স মা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম' ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওয়ার্কশপ মালিক সাইফুল ইসলাম বাইজিদসহ আরও কয়েকজন শ্রমিককে উপজেলার কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে পাঠান। সেখানে ঘরের চালায় লোহার অ্যাঙ্গেল ও টিন লাগানোর কাজ চলছিল। সহকর্মীদের দাবি, কাজ করার সময় লোহার অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাইজিদ। দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বলা হলেও নিহতের পরিবার এটিকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। নিহতের চাচা ইব্রাহিম মোল্লা অভিযোগ করে বলেন, "আমার ভাতিজার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি কেবল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা নাও হতে পারে। আমরা এর সঠিক ও নিরপেক্ষ তদন্ত চাই।"

​শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশিন রিজওয়ানা জানান, বাইজিদ নামের ওই কিশোরকে তার সহকর্মীরা যখন হাসপাতালে নিয়ে আসেন, তখন সে মৃত ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

​শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, কিশোরের মৃত্যু নিয়ে পরিবারের মনে সন্দেহ ও অস্পষ্টতা থাকায় পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ওসি আরও জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী