মান্দায় মাদকসেবনে বাধা দেওয়ায় হিন্দু পল্লীতে হামলা-ভাঙচুরের অভিযোগ
নওগাঁর মান্দায় মাদকসেবনে বাধা দেওয়ায় মাদকসেবীদের হামলা ও মারধরে হিন্দু পরিবারের ৫জন আহত হয়েছেন। এ সময় আহতদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের খাঁগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাঁগড়া হিন্দুপাড়া গ্রামের মৃত রঞ্জন চন্দ্র মন্ডলের ছেলে কৃষ্ণ চন্দ্র মন্ডল (৫৭), শ্যামল চন্দ্র মন্ডল (৫৫), কৃষ্ণ চন্দ্র মন্ডলের স্ত্রী পূষ্পারানী (৪৫), ছেলে পলাশ চন্দ্র (২৮) ও দিলীপ চন্দ্র মন্ডলের স্ত্রী দীপ্তি রানী (৩৫)।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী শান্ত (৩০), মিজানুর রহমান (২৮), হায়াতবক্স (৩০), সায়েদ আলী (৫৫), মজিবর রহমান (৫০), রাব্বানী (৩০), শাহাবুদ্দিন (২৮), হারুনসহ (৩২) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন।
ভুক্তভোগীদের অভিযোগ, ‘শান্ত, মিজানুর, হায়াতবক্স ও সায়েদ আলী মাদক সেবন করে রাত সাড়ে ১০ দিকে বসতবাড়ির খলিয়ানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও নাচ গান করছিল। এসময় তাদের হট্টগোলে ঘুম ভেঙে গেলে তাদেরকে দূরে যাওয়ার অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। কিছুক্ষণ পর মাদকসেবীরাসহ ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ দল অতর্কিতভাবে আমাদের ওপর করেন।’
এক পর্যায়ে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালান তারা। তখন আমরা নিরুপায় হয়ে রাত ১১ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহযোগিতা চাই। কিন্তু পুলিশের কোন সহযোগিতা পায়নি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা খুন জখমের হুমকি অব্যাহত রেখেছেন। যেকোনো সময় তারা আবারো হামলা করতে পারেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত