ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু আগামীকাল: বনবিভাগের কড়া নজরদারি ও লক্ষ্যমাত্রা অর্জনের প্রস্তুতি


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১:৩৪

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে আগামীকাল ১ এপ্রিল (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চলতি বছরের মধু আহরণ মৌসুম। উপকূলীয় বনজীবী ও মৌয়ালদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন থেকে বনের গভীরে প্রবেশের অনুমতি (পাস) দেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবারের এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বনবিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া থাকলে এবার ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

​এবারের মধু মৌসুমের সার্বিক প্রস্তুতি ও মৌয়ালদের নিরাপত্তা প্রসঙ্গে সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, মৌসুম ঘিরে বনবিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, "মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে ১ এপ্রিল থেকে মৌয়ালরা যাতে নির্বিঘ্নে বনে প্রবেশ করতে পারেন, সেজন্য আমরা কড়া পাহারার ব্যবস্থা করেছি।" ​অবৈধভাবে আগাম মধু আহরণ ও মধু চুরির অভিযোগ প্রসঙ্গে শরিফুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা মাঠ পর্যায়ে কঠোর নজরদারি রাখছি যাতে কেউ নির্ধারিত সময়ের আগে বা অবৈধভাবে সুন্দরবন থেকে মধু চুরি করতে না পারে। যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি আরও জানান, বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে, যা মৌয়ালদের আত্মবিশ্বাস বাড়াবে।

​তবে বনবিভাগের এই কঠোর অবস্থানের বিপরীতে মাঠপর্যায়ের মৌয়ালদের মধ্যে এখনও দস্যু আতঙ্ক বিরাজ করছে। শরণখোলা ও বগী এলাকার মৌয়ালদের অভিযোগ, বনদস্যুদের চাঁদাবাজি ও নির্যাতনের কারণে অনেক মৌয়াল এবার বনে যেতে ভয় পাচ্ছেন। গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে ৪,৪৬৩ কুইন্টাল মধু সংগৃহীত হলেও ২০২৫ সালে তা কমে ২,০৭৬ কুইন্টালে দাঁড়িয়েছে। মৌয়ালদের সংখ্যাও ৮ হাজার থেকে কমে ৫ হাজারে নেমে এসেছে।

​বিশেষজ্ঞদের মতে, অসাধু চক্রের মাধ্যমে অপরিপক্ব চাক কাটা বন্ধ করা না গেলে এবং মৌয়ালদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হলে মধুর উৎপাদন ও সরকারের রাজস্ব—উভয়ই ঝুঁকির মুখে পড়বে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই মৌসুমে প্রশাসনের আশ্বাস মাঠ পর্যায়ে কতটুকু কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার