বাকেরগঞ্জে নদীগর্ভে বিলীন স্কুল, ভূমি অফিসের নিচে খোলা জায়গায় পাঠদান
দুর্গম গ্রামের একমাত্র শিক্ষার বাতিঘর ৭০ নং শিয়াল গূনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কারখানাগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে সরকারি ভূমি অফিসের নিচতলায় খোলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান চলছে।
নতুন স্কুল স্থাপনের জন্য চলছে জমি নির্ধারণে কাজ। নদীগর্ভে বিলীন হওয়া স্কুল নিয়ে জমি দাতার ভিতরে চলছে নয় ছয় নতুন ভবন এবং জমি নির্ধারণে জটিলতা থাকায় কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৭০ সালে এই স্কুলটি স্থাপিত হলেও আওয়ামী লীগ সরকারের শাসনামলে অপরিকল্পিতভাবে বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের শিয়াল গূণী এলাকায় ৭০ নং শিয়াল গূনি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভবন নির্মাণ করা হয় কিন্তু ২০২৫ সালে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে কবাই ইউনিয়নের সরকারি ভূমি অফিসের নিচে খোলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান চলছে। বিদ্যালয়ে বর্তমানে ৫৮জন শিক্ষার্থী রয়েছে। স্থায়ীভাবে বিদ্যালয় না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত এসব সাধারণ শিক্ষার্থীরা। নদী পারাপারের ভয়ে ঠিকমতো বিদ্যালয়ে যান না শিক্ষার্থীরা।
শিয়ালগূণী গ্রামের শিক্ষার্থীদের গার্ডিয়ানরা বলেন, স্কুল নদীতে ভেঙে যাওয়ার পর থেকে আমাদের সন্তানরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। যেখানে বর্তমানে স্কুল চলছে সেই সরকারি ভূমি অফিসের নিচে খোলা যায়গায়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ বলেন, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মধ্যে শিয়ালগূনী গ্রামে বড় সমস্যা হচ্ছে এই গ্রামের মানুষের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অথচ সরকার এখনো এই বিদ্যালয় নির্মাণের ব্যবস্থা নিচ্ছে না।
৭০ নং শিয়াল গূনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোসাম্মৎ রাবেয়া সুলতানা
বলেন, ২০২৫ সালে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায়। এরপর থেকে সবাই ইউনিয়ন ভূমি অফিসের নিচে ফাঁকা জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা ৩ শিক্ষক বর্তমানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
বাকেরগঞ্জ শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলার কবাই ইউনিয়নের ৭০ নং শিয়াল গূনী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে । হয়ে যাওয়ার পর থেকে জমিসংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা চলছে। খুব শিগগিরই জটিলতা নিরসন করে স্থায়ীভাবে বিদ্যালয় নির্মাণ করা হবে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, স্কুলের জমি নির্ধারণ নিয়ে এলাকায় একটু জটিলতা ছিল আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি এখন বর্তমানে কোন জটিলতা নেই বললেই চলে অচিরেই এসব জটিলতা নিরসন করে গ্রামের মধ্যবর্তী স্থানে স্কুল স্থাপন করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব
কুমারখালীতে হত্যা চেষ্টা মামলার আসামির ভয়ে আতঙ্কে বাদী,এলাকায় চাঞ্চল্য
হাটহাজারীতে এক কিশোরীর মরদেহ উদ্ধার এবং সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার
চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঘোড়াঘাটে অবৈধ মজুদকৃত ১৬৭১লিটার ডিজেল জব্দ
আখাউড়ায় শ্রেণিকক্ষে ছাদের পলেস্তরা খসে পড়েছে
ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্কুল ফিডিং কর্মসূচি: উদ্বোধনের দ্বিতীয় দিনেই খাবার পায়নি সুবর্ণচরের ৯৩ স্কুলের শিক্ষার্থী
সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই তেল জব্দ
মনপুরা উপজেলা পরিষদে ভারপ্রাপ্ত কর্মকর্তার ছড়াছড়ি,সেবায়ধীরগতি-সমাধানের আশ্বাস ইউএনও’র
মনোহরগঞ্জে নয় হাজার হেক্টর কৃষি জমিতে বুকজুড়ে সবুজের সমারোহ - কৃষকের মুখে হাসি