ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মনপুরা উপজেলা পরিষদে ভারপ্রাপ্ত কর্মকর্তার ছড়াছড়ি,সেবায়ধীরগতি-সমাধানের আশ্বাস ইউএনও’র


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ২:২০

ভোলার মনপুরা উপজেলা পরিষদে দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। বিভিন্ন দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ এখনও শূন্য রয়েছে। এসব পদে দায়িত্ব পালন করছেন সমাজসেবা অফিসার মামুন হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম. ফিদা হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহে আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বজলুর রহমানসহ আরও অনেকে।

তাদের অনেকেই একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফলে সেবা কার্যক্রমে বিলম্ব হচ্ছে এবং জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একটি ছোট কাজ সম্পন্ন করতে একাধিকবার অফিসে যেতে হচ্ছে। অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে না পাওয়ায় কাজ দিনের পর দিন আটকে থাকছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা জানান , “উপজেলায় কিছু গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। এ কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দায়িত্ব পালন করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই শূন্য পদগুলোতে স্থায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, “মনপুরায় বিদ্যুৎ, যাতায়াত ও বাসস্থানের সমস্যাসহ বিভিন্ন কারণে অনেক কর্মকর্তা এখানে যোগ দিতে আগ্রহী হন না।”

সচেতন মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করা না হলে প্রশাসনিক কার্যক্রম আরও ব্যাহত হতে পারে এবং জনদুর্ভোগ বাড়বে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি