নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার
নওগাঁয় একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে এবং বি.আর.সুপার পরিবহন বাসের হেলফার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি.আর.সুপার পরিবহন বাসে হেলফার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফ এর সাথে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাকে ঘুম থেকে উঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তার কোন সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ওসি-তদন্ত খোরশেদ আলম বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন