হাটহাজারীতে এক কিশোরীর মরদেহ উদ্ধার এবং সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কিশোরীর মরদেহ উদ্ধার এবং সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত সোমবার রাতে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় জুলি (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
অন্যদিকে একেই দিনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানভির নামের আর একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের ছেলে শামসুল আলমের সন্তান।
রাউজান হাইওয়ে থানার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ সত্যতা স্বীকার করে জানান, জুলি'র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান