ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমারখালীতে হত্যা চেষ্টা মামলার আসামির ভয়ে আতঙ্কে বাদী,এলাকায় চাঞ্চল্য


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ৩:২৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা, উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। আসামি ভয়ে আতঙ্কে আছে বাদী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মনোহরপুর গ্রামের বাসিন্দা মোঃ সানোয়ার হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি হুমকি-ধমকি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় নিজের আধিপত্য বজায় রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক এক নৃশংস হামলার ঘটনায় এসব অভিযোগ নতুন করে সামনে আসে। মামলার বিবরণ অনুযায়ী, সানোয়ার হোসেন একটি ধারালো চাইনিজ কুড়াল দিয়ে সজিবের ওপর হামলা চালান। হত্যার উদ্দেশ্যে মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার কপাল ও শরীরের ডান পাশে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২১)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, সানোয়ার হোসেন  দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন। স্থানীয়দের মতে, তার কর্মকাণ্ডের ফলে এলাকার তরুণ সমাজ মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে, যা সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি প্রতিষ্ঠানের সাস্টেইনেবল ফাইন্যান্স ইউনিট (SFU)-এর প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
এ ঘটনার পর পুরো এলাকায় অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন তার

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের