ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে হামের ঝুঁকি বাড়ছে আক্রান্ত শিশুদের বেশিরভাগ ৯ মাসের কম বয়সী


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ৩:৪৬

যশোরে হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে, আর উদ্বেগজনকভাবে আক্রান্ত শিশুদের বেশিরভাগই ৯ মাসের কম বয়সী—যাদের এখনও টিকা দেওয়ার সময় হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সাম্প্রতিক পরীক্ষায় শনাক্ত হওয়া হামের রোগীদের বড় অংশই এই বয়সসীমার মধ্যে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ৮৯টি নমুনা পরীক্ষার মধ্যে ২১টিতে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জনই ৯ মাসের কম বয়সী শিশু। বাকি আক্রান্তদের বয়স এক বছরের বেশি হলেও তাদের অনেকেরই হামের টিকা নেওয়া ছিল না।গত দুই মাসে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে দুই শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। শুধু মার্চ মাসেই অন্তত ১০ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবুও সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। (৩১মার্চ) সরেজমিনে দেখা গেছে, যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। পাঁচ শয্যার বিপরীতে সেখানে ডায়রিয়া, হাম ও বসন্ত রোগী একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। হামের জন্য নির্ধারিত দুটি শয্যায় ভর্তি রয়েছে পাঁচজন রোগী। শয্যা সংকটে অনেককেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে শিশু হাসপাতালেও, যেখানে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হলেও রোগীর চাপ বাড়ছে। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, অনেক ক্ষেত্রে শিশুদের বয়স কম হওয়ায় টিকা দেওয়া হয়নি, আবার কেউ কেউ অসুস্থতা বা টিকার কার্ড হারানোর কারণে টিকা থেকে বঞ্চিত হয়েছে। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাধারণত ১০ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। কিন্তু টিকার বয়স হওয়ার আগেই অনেক শিশু আক্রান্ত হচ্ছে, যা ইমিউনিটি বা প্রতিরোধক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, জেলায় সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের সতর্ক করে বলেছে, এমন লক্ষণ দেখা দিলে শিশুদের স্কুল বা জনসমাগমে না পাঠিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে, যাতে সংক্রমণ আরও না ছড়ায়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ