ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদে সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক তৌফিক


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ৪:৫

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ও দৈনিক সকালের সময়ের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় টিভি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ তৌফিক ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
কার্যকরী সভাপতি দৈনিক প্রাণের বাংলাদেশের মোঃ আতিকুজ্জামান খান মিথুন, সহ-সভাপতি বিজয় টিভি’র মোঃ আলী সিমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২১ নিউজ ও দৈনিক স্বদেশ বিচিত্রা’র স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক রাজু, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক ঘোষণা’র মোঃ শাহিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশন ও এনপিবি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মোঃ মেহরাব হোসেন।
দপ্তর সম্পাদক নাগরিক টিভি’র মোঃ ইউসুফ আহমেদ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুভি বাংলা টেলিভিশন’র মোঃ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুভি বাংলা টেলিভিশন’র মোঃ মুজাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনবানী ও দেশ এডিশন’র মোঃ রাসেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক সমাচার ও এন্টার টিভি’র মোছাঃ হাঁসি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক চ্যানেল ২১ নিউজ’র প্রতিনিধি মোঃ মাহবুবুর আলম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ঘোষণা’র মোঃ রাসেল প্রধানিয়া এবং দৈনিক দেশ বার্তা’র প্রতিনিধি মোঃ নাহিদ চৌধুরী।
নবনির্বাচিত কমিটির সদস্যরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং কোনাবাড়ী অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান