নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ৪টি অবৈধ ইটভাটায় ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই অভিযানে ইটভাটাগুলোকে মোট ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুস সাকিব।
অভিযান চলাকালীন ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পালসহ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর তালিকা ও জরিমানার পরিমাণ ০১.মেসার্স এস কে এস ব্রিকস, ঘিওরকোল, নাগরপুর ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস।
০২.মেসার্স আবিদ ব্রিকস, ডাঙ্গা শালিকা, নাগরপুর ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস।
০৩.মেসার্স বুশরা ব্রিকস, ভাবনপাড়া, নাগরপুর ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস।
০৪.মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড, ভাটপাড়া, নাগরপুর ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরিবেশ সুরক্ষায় জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল