টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও মজুদ: মোবাইল কোর্টে ১৩ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাজার তদারকি জোরদার ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় (৩০ মার্চ ২০২৬) উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একই দিনে উপজেলার বাঁশবাড়িয়া বাজারেও পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ এর ১(ক) ধারায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারগুলোতে সার্বিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮সহ বিভিন্ন প্রাসঙ্গিক আইনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied