কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা: তেল সরবরাহ ও মাদক নিয়ন্ত্রণে জোর
রংপুরের কাউনিয়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী এবং ওসি (তদন্ত) আনোয়ার হোসেন,প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ