জারকিন ও ব্যারেলে জ্বালানি মজুদ রাখা অবস্থায় উদ্ধার ও জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ করে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন এক মুদি দোকানি। অভিযানে তার দোকান থেকে ৬৬০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেট এলাকায় অভিযান চালায়। সেখানে আবদুস সাত্তার (৪৫) নামে এক দোকানির দোকানের ভেতর জারকিন ও ব্যারেলে গোপনে পেট্রোল ও ডিজেল মজুদ রাখা অবস্থায় পাওয়া যায়। তিনি এগুলো ২৫০-৩০০ টাকা লিটার দরে বিক্রি করছিলেন বলে জানা গেছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বেশি লাভের আশায় এসব জ্বালানি মজুদ করেছিলেন। তিনি নওগাঁর রাণীনগর উপজেলা থেকে এগুলো সংগ্রহ করেন বলেও জানান।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয় এবং কিছু অংশ একটি পেট্রল পাম্পে সরবরাহ করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ