যুবসমাজকে বইমুখী করতে গ্রামে গন পাঠাগার উদ্বোধন
গ্রামের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং তাদের বইমুখী করতে নিভৃত গ্রামে চালু করা হলো গন পাঠাগার। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার বিবাদিয়া গ্রামে ওই পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের সময় গ্রামের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে পাঠাগারটির নাম দেন আঃ রাজ্জাক মুন্সী স্মৃতি গন পাঠাগার। উদ্বোধনের শুরুতেই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এলাকাবাসী বলেন, আজ যে পাঠাগার উদ্বোধন হলো, আমাদের গ্রামে এটাই প্রথম পাঠাগার। সব ধরনের বই এখানে থাকবে, শুধু শিক্ষার্থী নয়, সব বয়সের মানুষেরা বই পড়বে সময় কাঠাবে৷ এখানে প্রকৃতির মাঝে বসে বই পড়বে, এটাও আনন্দের।
ওই পাঠাগারের পরিচালক শিক্ষার্থী মোঃ রুমান হাসান বলেন, আমাদের গ্রামটি শহর হতে অনেকটা ভেতরে। আমি ভার্সিটি থেকে ফেরার পথে দেখি শিক্ষার্থী ও যুবকরা মোবাইলে আসক্ত, কেউ কেউ নেশার সঙ্গেও জড়িয়ে গেছে৷ এছাড়াও তাদের মধ্যে সামাজিক কাজ ও সংগঠন করার তেমন আগ্রহ নেই। পরেই আমি সিদ্ধান্ত নেই, একটি গন পাঠাগার করবো৷ এতে তারা অন্তত বই পড়ে সময় কাটাতে পারবে, জ্ঞান অর্জন হবে।
গ্রামের ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড হলো পাঠাগার। এই পাঠাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি, যা দেশ গড়া কিংবা রক্ষার কাজে এক অমূল্য অবদান। গ্রামে একটি পাঠাগার গড়ে উঠলো, এটি খুবই ইতিবাচক দিক৷
বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইয়েদুল হক মোল্লা বলেন, পড়াশোনা ও জ্ঞান অর্জনের বিকল্প নেই। এই গন পাঠাগার এলাকার যুবসমাজ ও শিশুরা কিছুটা হলেও উপকৃত হবেন। এখানে স্বাধীনতা, মুক্তিযোদ্ধাসহ সব ধরনের বই থাকবে, এতে তরুনরা জানতে পারবে৷ আমরা খুবই আশাবাদী এটি নিয়ে৷ এটির মাধ্যমে সমাজ আলোকিত হবে বলে আশাবাদী।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক