ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে মাদক সম্রাট সাইফুলসহ ৩ জনের আস্তানা গুঁড়িয়ে দিল অতিষ্ঠ যুবসমাজ


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৫:৩৭

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরীতে দীর্ঘদিনের মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ যুবসমাজ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে লোহাজুরী এলাকায় একতাবদ্ধ হয়ে এলাকাবাসী ও যুবসমাজ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল, রোকেয়া ও কালা মিয়ার মাদকের আস্তানা তছনছ করে দেয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৫ বছর যাবত লোহাজুরী এলাকাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এই তিন মাদক সম্রাট। তাদের অবাধ মাদক কারবারের ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সাইফুল, রোকেয়া ও কালা মিয়াকে বারবার মাদক বিক্রিতে নিষেধ করা সত্ত্বেও তারা তা তোয়াক্কা করেনি।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো পুলিশ এসে তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা (টাকা) নিয়ে চলে যায় বলে এলাকাবাসীর দাবি। পুলিশের এমন রহস্যজনক নিষ্ক্রিয়তায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত এলাকার যুবসমাজ নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নেয় এবং এই মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দেয়।

এলাকাবাসী জানান, "আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, তাই আমরা নিজেরাই এই সমাজবিরোধী কর্মকাণ্ড রুখতে মাঠে নেমেছি। লোহাজুরীর মাটিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।"

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল লোহাজুরীকে পুরোপুরি মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়