ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাবধান" ঝুঁকিপূর্ণ সেতু আতঙ্কিত চালক যাত্রী


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৫:৫৯
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচর লঞ্চঘাট সংলগ্ন সেতুটি অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ৭ লাখ অধ্যুষিত হাতিয়াবাসীর চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু।  এটি হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সংযোগ সেতু। যা জেলা সদরের সাথে সংযুক্ত। এই সেতু দিয়ে প্রতিদিন শ' শ' গাড়ি যাতায়াত করছে। সম্প্রতি হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে আরো বেশি ভারী যানবাহন এই সেতু দিয়ে প্রতিদিন যাচ্ছে। বিকল্প রাস্তা না থাকায় সকল প্রকার যানবাহন চলাচল করছে এই সেতু দিয়ে। এটি ভেঙে পড়লে জেলা সদরের সাথে হাতিয়া বাসীর যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।
ট্রাক নিয়ে উঠলেই সেতু কেঁপে ওঠে, তখন খুব ভয় লাগে। কোন প্রকার উপায় না থাকায় ঝুঁকি নিয়েই এই সেতু চলাচল করতে হচ্ছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার  স্টিমারঘাট সেতু প্রসঙ্গে কথাগুলো বলছিলেন ট্রাক চালক মোঃ এনায়েত হোসেন। তিনি দৈনিক সকালের সময়কে  বলেন, যখন ব্রিজে গাড়ি নিয়ে উঠি তখন খুব আতঙ্কিত থাকি, ২  মাস ধরে যাতায়াত করতেছি এই সেতু দিয়ে। সেতুটির এহেন ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দুই পাশে সাইনবোর্ড টাঙিয়েছে। এতে লেখা রয়েছে— ৫ টনের বেশি ওজনের যান চলাচল বন্ধের নোটিশ। তবে বাস্তবে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন ও নির্বিঘ্নে সেতুটি দিয়ে পার হচ্ছে। ফলে সেতু টি ভেংগে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
 বর্তমানে সেতু এলাকায় যানজট নিয়ন্ত্রণে ৪ জন গ্রাম পুলিশ সেতুর দুই পাশে দায়িত্ব পালন করছেন। ১৪৯ মিটার দৈর্ঘ্যের সেতুটিতে মোট ৪২ টি পিলার রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি পিলারের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় কংক্রিট খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও নিয়মিত পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস চলাচল করছে।
ওই এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আরিফ বলেন, এই সেতু দিয়ে এখন ৩০ থেকে ৪০ টন ওজনের ট্রাক ও চলাচল করছে। দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
হাতিয়ার চরকিং এলাকার যাত্রী কবির হোসেন বলেন, ‘ফেরি চালু হওয়ায় যাতায়াত সহজ হবে ভেবেছিলাম। এখন সেতুর কারণে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। সেতুর পার হওয়ার সময় ভয়ে থাকতে হচ্ছে।’
 সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা স্বীকার করেন সওজ নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন। তিনি বলেন, ভারী যানবাহনের চাপ বাড়ায় পিলারে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২