ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৬:৩৬

গাজীপুর মহানগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ দূর করতে এক বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায় মহানগরীর প্রাণভোমরা হিসেবে পরিচিত 'চিলাই খাল' পুনখনন ও অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক।
মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। নিজে হাতে মাটি কেটে এই মেগা প্রকল্পের সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর প্রথম ছয় মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, এই খাল খনন কর্মসূচি তারই অংশ। গাজীপুর মহানগরীর ভেতরে থাকা ১৯টি খালের প্রতিটিই আমাদের নজরে আছে। পর্যায়ক্রমে সবগুলো খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”
প্রশাসক প্রকল্পের রূপরেখা তুলে ধরে জানান, আগামী ৬ মাসের মধ্যে চিলাই খালকে একটি আধুনিক ও নান্দনিক রূপ দেওয়া হবে। প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: খালের গভীরতা বাড়িয়ে পানির প্রবাহ চলমান করা, খালের দুই পাড় দিয়ে নাগরিকদের হাঁটার জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি, খালের পাড়ে বিভিন্ন প্রকারের ফুলের গাছ ও বনায়ন, কলকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি খালে ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও ইটিপি (ETP) ব্যবস্থা নিশ্চিতকরণ।
এদিন খালের কাজের পাশাপাশি গাজীপুর চৌরাস্তায় প্রধান ড্রেনেজ ব্যবস্থার ময়লা অপসারণ কাজেরও উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মনে করছেন, চিলাই খালসহ প্রধান শাখা খালগুলো সচল হলে বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা সমস্যা চিরতরে দূর হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুদীপ বসাক, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আবদুস সালাম এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত