ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৬:৪৪

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন মহল।
নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বাবা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা হওয়ায় এখানে দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল। ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর মতো তরুণ ও যোগ্য নেতৃত্ব এ দায়িত্ব পাওয়ায় জেলার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
এদিকে, তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন- তার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদ হবে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী।সবমিলিয়ে, এ নিয়োগকে গাজীপুরের উন্নয়ন অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 
গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হওয়ার পর শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব