গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা বিষয়ক আলোচনা সভা
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) “শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা ২০২৬” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Sonali Bank PLC-এর প্রিন্সিপাল অফিস, গোপালগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।
সভাটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, গোপালগঞ্জ সদর এবং এতে সহযোগিতা করে সোনালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। তিনি সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG)-এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ফি সহজ, দ্রুত ও নিরাপদভাবে আদায়ের প্রক্রিয়া তুলে ধরেন।
এ সময় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে SPG ব্যবস্থার কার্যপ্রণালী বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। উপস্থিত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং ডিজিটাল সেবার সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করেন।
সভায় অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠান প্রধান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোনালী ব্যাংকের সাথে SPG চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।
এছাড়া সরকারের “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার লক্ষ্যে Sonali e-Sheba, e-wallet, ATM কার্ড, ক্রেডিট কার্ড ও QR কোডসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ