জ্বালানি তেলের সংকটে বিপাকে জেলে, বরগুনায় মানববন্ধন
জ্বালানি তেলের তীব্র সংকট এবং পাম্প থেকে কন্টেইনার বা বোতলে তেল সরবরাহ বন্ধ থাকায় বরগুনার উপকূলীয় নদ-নদীতে মাছ শিকার করতে পারছেন না ছোট ট্রলারের জেলেরা। টানা প্রায় ১৫ দিন ধরে মাছ ধরতে না পারায় তাদের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত জেলেদের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর স্লুইজগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জেলেরা। এসময় সারিবদ্ধভাবে নোঙর করা ডিজেলচালিত নৌকাগুলোর ওপর দাঁড়িয়ে তারা তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা জানান, ঈদের আগ থেকেই তারা তেল সংকটে ভুগছেন। পাম্পে গেলেও কন্টেইনারে তেল দেওয়া হচ্ছে না, ফলে মাছ শিকারে যেতে পারছেন না। এতে করে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। দাদন ও এনজিও ঋণের চাপে অনেকেই চরম দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাওয়ালকর এলাকায় বিষখালী নদীতে প্রায় ৮০টির বেশি স্যালো ইঞ্জিনচালিত জেলে নৌকা রয়েছে, যেখানে প্রায় ১৬০ জন জেলে জীবিকা নির্বাহ করেন। তেল সংকটের কারণে এসব নৌকা বর্তমানে খালে নোঙর করে রাখা হয়েছে। ফলে গত দুই সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ থাকায় জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
এ সংকট শুধু বাওয়ালকরেই সীমাবদ্ধ নয়; জেলার ছয়টি উপজেলার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী তীরবর্তী হাজারো জেলে একই সমস্যায় ভুগছেন। বরগুনা জেলায় মোট ৪৬ হাজার ৪২১ জন নিবন্ধিত জেলে রয়েছে, যার মধ্যে ২৭ হাজার ২৫০ জন সমুদ্রগামী। এছাড়া অভ্যন্তরীণ নদ-নদীতে প্রায় ১০ হাজারের বেশি ছোট জেলে নৌকা সক্রিয় রয়েছে।
বাওয়ালকর এলাকার জেলে মো. ইলিয়াস হোসেন বলেন, “আমরা পাম্পে গিয়ে তেল পাই না। গাড়ি নিয়ে গেলে তেল পাওয়া যায়, কিন্তু আমরা তো নৌকা নিয়ে যেতে পারি না। বোতলে তেল না দেওয়ায় আমাদের বোট বন্ধ হয়ে আছে। মাছ ধরতে না পারলে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ছে।”
মৎস্যজীবী সমিতির সভাপতি রুহুল আমিন জানান, ডিজেলের অভাবে এলাকার প্রায় ১৫০ জন জেলে কাজহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, “সরকার যদি জেলে কার্ডের মাধ্যমে তেল সরবরাহের ব্যবস্থা করে, তাহলে আমরা অন্তত জীবিকা চালাতে পারব।”
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, সমুদ্রগামী ট্রলারগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীতে চলাচলকারী ছোট ট্রলারগুলোর বিষয়টি এখনো আলোচনায় আসেনি। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ