বগুড়ায় অবৈধ কারখানা থেকে ৬৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, রাজস্ব স্ট্যাম্প ও তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) ভোররাতে শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়া দেওয়া একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ (৬৩) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই বাড়িতে একটি অস্থায়ী কারখানা গড়ে তুলে অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ‘ডার্বি’ ও ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট তৈরি করছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে মোঃ সজিব ইসলাম (২০), পিতা মাহবুব রহমান, মোঃ রাকিব ইসলাম (২২), পিতা রশিদুল ইসলাম এবং কামরুজ্জামান (২২), পিতা নজরুল ইসলাম—তিনজনকে গ্রেফতার করে। তারা সবাই নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭৩ হাজার পিস নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া নকল ‘ডার্বি’ সিগারেটের ৩২০ প্যাকেট (প্রতি প্যাকেটে ১০টি করে মোট ৩ হাজার ২০০ শলাকা), খোলা অবস্থায় প্রায় ১০ হাজার শলাকা ‘স্টার’ সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট এবং সিগারেট মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিন রোল জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারা এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন