নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের আবেদন
রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রাপ্ত অভিযোগ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর অগ্রায়ন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া'র বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশসহ রাষ্ট্রীয় অর্থ অপচয় করায় দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার আবেদন অগ্রায়ন করেন জেলা প্রশাসক। গত মঙ্গলবার (২৪ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত পত্রে এই অগ্রায়ন করা হয়। মো. মুছা গং নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন।
অগ্রায়নে উল্লেখ করা হয়, মো. মুছা গংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশ সহ রাষ্ট্রীয় অর্থ অপচয় করায় দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য একখানা আবেদন পাওয়া যায়।
এছাড়াও রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন পর্যায় হতে বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। এমতাবস্থায়, বিবেচ্য আবেদন পত্র ও তৎসংলগ্ন কাগজপত্রাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সাথে অগ্রায়ণ করা হয়।
রাঙ্গামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে সচিব বরাবর অভিযোগের কপি পাঠিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
Aminur / Aminur
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন