ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের মহিদুলকে ঢাকায় গলা কে*টে হ*ত্যা
ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য মুহিদুল ইসলাম (৪০) কে রাজধানী ঢাকার সাভার এলাকায় গলা কে*টে হ*ত্যা করা হয়েছে। রবিবার (২৯মার্চ) গভীর রাতে এই নৃশংস হ*ত্যাকা*ণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
নিহত মুহিদুল ইসলাম ঝিনাইদহ পৌর ৯নং ওয়ার্ডের চরমুরারীদহ গ্রামের মৃত সাত্তার মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক। তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, মাক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে কাজ করছিলেন বলেও জানা গেছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, বছর দুয়েক আগে ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোড়াহাটী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা, রাজনের স্ত্রী মোহনার সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নিহত মহিদুল। মহিদুল সেসময় রাজনের প্রাইভেট কার চালাতেন। এক পর্যায়ে, গাড়িচালক হিসেবে মহিদুলের সাথে রাজন ও তার স্ত্রী মোহনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাজনের অনুপস্থিতিতে তা রূপ নেয় পরকিয়া সম্পর্কে। সেসময়, বিষয়টি রাজন জানার পর মহিদুলকে তুলে নিয়ে মারধর শেষে স্ট্যাম্প লিখে নেয়। তারপর আবারও মোহনা যোগাযোগ করে মহিদুলের সাথে। ঘটনা থেমে থাকেনি। একের পর এক হুমকি-ধমকি চলেছে দীর্ঘদিন ধরে। সেসময় রাজন বেশ কয়েকবার মহিদুলকে মেরে ফেলার হুমকিও প্রদান করে। পরবর্তীতে, রাজন তার স্ত্রীকে দিয়ে সুকৌশলে মহিদুলকে ব্ল্যাকমেইল করতে থাকে।
এ বিষয়ে মহিদুলের স্ত্রী জানান, মোহনা আমার স্বামীকে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য নিয়মিত ব্লাকমেইল করতো। সেসময় চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে সে আমার স্বামীর সাথে পরকিয়া সম্পর্কে জড়ায় এবং এই সম্পর্ক ধরে রাখতে নিয়মিত হুমকি-ধমকি দিত। আমার স্বামী কোনকিছুই গোপন করেনি আমার কাছে। দুবছর আগে মীমাংসার পর থেকে মোহনার এই অত্যাচার আরও তীব্রভাবে বাড়তে থাকে। রাজন আমার স্বামীকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে।
নিহতের স্ত্রী আরও বলেন, "রাজন এবং মোহনা আমার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করেছে। আমার মাসুম বাচ্চাকে এতিম করেছে। আমি প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
এদিকে, মহিদুল হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।
Aminur / Aminur
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা