ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: জ্বালানি সংকটে ভোগান্তিতে গ্রাহক


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১১:৩০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি ফিলিং স্টেশনকে কেন্দ্র করে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম, অতিরিক্ত দাম আদায় এবং সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত একটি ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো গাড়িচালকদের সঙ্গে কর্তৃপক্ষের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়িতে জ্বালানি সরবরাহ না করে বোতলে আসা ক্রেতাদের কাছে তেল বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, স্টেশনটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। বিশেষ করে রাতের বেলায় প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন দোকান ব্যবসায়ীদের কাছে অধিক দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হয়। পরবর্তীতে এসব জ্বালানি খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্টেশনটিতে একজন ট্যাগ অফিসার ও পুলিশের একটি দল দায়িত্বে থাকলেও অভিযোগ রয়েছে, তাদের অনুপস্থিতির সুযোগেই এসব অনিয়ম সংঘটিত হচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক অভিযোগ করেন, নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত ৫০ টাকা নেওয়া হচ্ছে। এমনকি ৫০০ টাকার জ্বালানি নিলেও দেওয়া হচ্ছে কম পরিমাণ তেল।
গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে জানা গেছে, স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও পেছনে বোতলে তেল নেওয়ার জন্য আলাদা সারি রাখা হয়েছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রতিবাদ করলে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।
সূত্র জানায়, সোমবার রাতে প্রায় ৩ হাজার লিটার জ্বালানি সংগ্রহের পর মঙ্গলবার সকাল থেকে সরবরাহ শুরু হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অর্ধেকের বেশি তেল বিক্রির পর অনেক গ্রাহককে তেল না দিয়েই ফিরিয়ে দেওয়া হয়। অবশিষ্ট জ্বালানির হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও অভিযোগ রয়েছে, স্টেশন থেকে ব্যবসায়ীদের কাছে ১৪০ থেকে ১৬০ টাকা দরে জ্বালানি বিক্রি করা হচ্ছে, যা খুচরা বাজারে ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নিয়োজিত ট্যাগ অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মুঠোফোনে বলেন, “আমি বর্তমানে একটি সভায় আছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশন ও ব্যবসায়ীদের মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে না পারলে এই সংকট ও ভোগান্তি দূর করা সম্ভব নয়। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ