ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১২:৪৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তাড়াইল গ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ সীমা খানম (২৪)-কে হাত-পা বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মোল্লার বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সীমা খানম শ্রীরামকান্দি গ্রামের মৃত আব্দুল আলী কাজীর মেয়ে। প্রায় ১০ বছর আগে তাড়াইল ডুমুরিয়া ইউনিয়নের কৃষক রুবেল মোল্লা (৪০)-এর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে যৌতুকের টাকার দাবিতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে ঘরের মধ্যে আটকে রাখেন। এরপর রাতভর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

পরদিন ৩১ মার্চ ফজরের আজানের পর তার হাত-পা খুলে দিলে অভিযুক্ত স্বামী কাজে চলে যান। এ সুযোগে সীমা খানম কোনোভাবে বাবার বাড়িতে পৌঁছান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা খানম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে প্রায়ই নির্যাতন করা হতো। তিনি বলেন, “কিছুদিন আগে আমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং চুল কেটে ফেলে। এতে আমার মাথায় পাঁচটি সেলাই লাগে।”

তার মা শাহেদা বেগম অভিযোগ করে বলেন, “জামাই যখন যা চেয়েছে, দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন অতিরিক্ত চাহিদা পূরণ করতে না পারায় আমার মেয়েকে নিয়মিত নির্যাতন করছে।”

এ ঘটনার বিচার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত