রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে ৩ পার্বত্য জেলায় শিক্ষা সফর ৫ এপ্রিল
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের হিমছড়িতে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখ এই সফরের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সময়সূচি ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে ভ্রমণের স্থান ও সফরসূচি অনুমোদন করেন।
সাংবাদিকদের পেশাগত কাজের ক্লান্তি দূর করতে এবং দেশের পর্যটন শিল্পকে আরও নিবিড়ভাবে জানার লক্ষ্যে এই বিশেষ সফরের আয়োজন করা হয়েছে। ভ্রমণের নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে পাহাড় ও মেঘের মিতালীপূর্ণ খাগড়াছড়ির সাজেক ভ্যালি ও আলুটিলা গুহা, প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবানের নীলগিরি ও নীলাচল এবং পাহাড় ও সমুদ্রের অপূর্ব মিলনস্থল কক্সবাজারের হিমছড়ি ও ইকো-পার্ক।
সভায় সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ভ্রমণ সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও কাজের উদ্দীপনা জোগাবে। আশা করি, এই সফরের মাধ্যমে সদস্যরা প্রকৃতির কাছাকাছি গিয়ে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন।
সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন বলেন, এ ধরনের সফর সংগঠনের ঐক্য ও সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সাহারুক হোসেন আহাত এবং সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম সফরের সাফল্য কামনা করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম জানান, এবারের সফরে প্রেসক্লাবের মোট ২২ জন সদস্যের মধ্যে ১৪ জন গেস্ট দুইজনসহ মোট ১৬ জন অংশগ্রহণ করছেন। যারা বিশেষ ব্যক্তিগত কারণে এবার অংশ নিতে পারছেন না, তাদের জন্য সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে তাদেরকে আগামী বছরের শিক্ষা সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিশেষ আহ্বান জানানো হয়।
এদিকে, যারা বিশেষ কারণে এই সফরে অংশগ্রহণ করতে পারছেন না, তারা সভায় নিজেদের অপারগতার জন্য দুঃখ প্রকাশ করেন। সফরবঞ্চিত সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,পেশাগত ও ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে আমরা এবার প্রিয় সহকর্মীদের সাথে আনন্দ ভ্রমণে অংশ নিতে পারছি না। তবে যারা এই শিক্ষা সফরে যাচ্ছেন, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইল। আশা করি, আপনাদের এই সফর অত্যন্ত আনন্দদায়ক ও নিরাপদ হবে।
আগামী ৫ এপ্রিল রাণীনগর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ফেরার পরিকল্পনা রয়েছে। সফর শেষে সাংবাদিকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিশেষ ফিচার বা সংবাদ প্রকাশ করবেন বলেও সভায় জানানো হয়। সভায় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু